বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিলে বাঁধের পানিতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই মাদ্রাসা ছাত্রী। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে মুক্তা মনি (৯), সে ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী; অপরজন মো. ইউনুসের মেয়ে জেনসি আক্তার (১৩), সে ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বাড়ির পাশে বটতইল্লাঝিরির বেডি বাঁধে গোসল করতে নেমে পানির গভীরতায় ডুবে যায় তারা। সঙ্গে থাকা অন্য শিশুরা ঘটনা দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে ইদগড় মেডিকেল সেন্টারে এবং সেখান থেকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনার পর কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু