ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার,(২৭ এপ্রিল ২০২৫) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম মোহাম্মদ মিকাইল (২২) ও মো. ওবায়দুল (২৩) বলে জানা গেছে। উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা তারা। স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক: পাকিস্তানে ইরানপন্থীদের বিক্ষোভে নিহত ১৭
অর্থ-বাণিজ্য: ইরান সংঘাতে তেলের দাম এক লাফে ১০% বাড়লো
আন্তর্জাতিক: খামেনি হত্যাকাণ্ডে কী বললেন পুতিন
সারাদেশ: সাটুরিয়ায় ৪০ খামারির মাঝে ভেড়া বিতরণ