image
কুয়াকাটা (পটুয়াখালী) : ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ড -সংবাদ

কলাপাড়ায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধি, কুয়াকাটা পটুয়াখালী

কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যার পরে সাড়ে সাতটার দিকে প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনে ওখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতি হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কলাপাড়ার ফায়ার সার্ভিস দলের স্টেশন কমান্ডার ইলিয়াস হোসাইনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার প্লান্টের নিজস্ব টিমের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। তবে মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড (আরএনপিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভুইয়া এ বিষয় টি নিশ্চিত করেছেন। তবে বিষয় টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ঘটনাস্থলে রয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি