বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈ-মাসিক সভা করা হয়েছে। নাগরিক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বাগেরহাট শহরের খারদ্বার উদয়ন বাংলাদেশ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি যৌথভাবে আয়োজন করে বেসরকারী সংস্থা উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। প্রকল্পটিতে অর্থায়ন করেছে দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সহ- সভাপতি মঞ্জু রানী সোমের সভাপতিত্বে ত্রৈমাসিক সভায় বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন কমিটির সাধারন সম্পাদক নওশীন আরা দিপনু। এ সময় আরো বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক নওশিন আরা দিপনু ,কার্যনির্বাহী সদস্য চম্পা বেগম, মহুয়া সুলতানা রিমা, শেখ আবু হানিফ প্রমুখ।
সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩ মাসের জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়। আগামী দিনগুলোতে ফোরামের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
সারাদেশ: সুনামগঞ্জে সার বিক্রেতাদের মানববন্ধন
আন্তর্জাতিক: ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় যুক্তরাজ্য
অর্থ-বাণিজ্য: মধ্যপ্রাচ্য সংকট দেশের রপ্তানি খাতে নতুন হুমকি