মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃপক্ষ উপজেলার আলিশারকুল এলাকা থেকে ফুলমতি বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে । তিনি নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার, (০৫ ডিসেম্বর ২০২৫) স্থানীয় একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ , দুর্বৃত্তরা ফুলমতিকে হত্যা করে মরদেহ খালে ফেলে রেখে গেছে। তারা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ: সুনামগঞ্জে সার বিক্রেতাদের মানববন্ধন
আন্তর্জাতিক: ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় যুক্তরাজ্য
অর্থ-বাণিজ্য: মধ্যপ্রাচ্য সংকট দেশের রপ্তানি খাতে নতুন হুমকি