ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ নিশি রহমানকে (৩৮)। এসময় তার সাথে কারাগারে গেছেন দুই বছরের ছোট্ট শিশু সন্তানও। গত বুধবার বিকেলে পাবনা আমলী আদালত-২ এর বিচারক তরিকুল ইসলাম জামিন নামঞ্জুর করে নিশি রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় নিশি রহমানের কোলে ছিলো তার দুই বছরের সন্তান। পরে মায়ের সাথে কারাগারে যায় শিশুটিও। পাবনার জেল সুপার ওমর ফারুক বলেন, যতদূর শুনেছি বাচ্চাটি দুগ্ধপোষ্য শিশু। তাই বাচ্চাটি তার মায়ের সাথেই কারাগারে থাকবে।
সারাদেশ: সুনামগঞ্জে সার বিক্রেতাদের মানববন্ধন
আন্তর্জাতিক: ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় যুক্তরাজ্য
অর্থ-বাণিজ্য: মধ্যপ্রাচ্য সংকট দেশের রপ্তানি খাতে নতুন হুমকি