১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি চলাকালে হাসপাতালের প্রাঙ্গণে অবস্থান নিয়ে বক্তারা ন্যায্য গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। কর্মবিরতিতে অংশ নেন-মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব-মেডিসিন) মো. শহিদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলোজি) মো. শুকুর মাসুদ, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ইভা তরফদার, ফার্মাসিস্ট মো. শহিদুল ইসলাম। এ ছাড়া অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও কর্মসূচিতে যোগ দেন। কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন বহু রোগী। বিশেষ করে ল্যাব ও বিভিন্ন পরীক্ষার সেবা বন্ধ থাকায় রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব-মেডিসিন) মো. শহিদুল ইসলাম বলেন, করোনাকালসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করলেও এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। অন্যদিকে একই ডিপ্লোমাধারী অন্যান্য ক্যাডারদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য বজায় রয়েছে বলে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রোগীদের কথা চিন্তা করে আজ বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতির পরিবর্তে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। বক্তারা সতর্ক করে বলেন, দাবি দ্রু বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে। তারা জানান, ৪ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতির মতো পরবর্তী কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সারাদেশ: সুনামগঞ্জে সার বিক্রেতাদের মানববন্ধন
আন্তর্জাতিক: ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় যুক্তরাজ্য
অর্থ-বাণিজ্য: মধ্যপ্রাচ্য সংকট দেশের রপ্তানি খাতে নতুন হুমকি