image
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কালভার্ট সড়কটি ভেঙে ধসে পড়েছে -সংবাদ

মীরসরাই স্টেশন রোডে ব্রিজটিতে বেড়েছে ঝুঁকিপূর্ণ যান চলাচল

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)

মীরসরাই উপজেলা সদর থেকে মহাসড়ক ধরে মাত্র এক কিলোমিটার উত্তর পূর্ব পাশে অবস্থিত মীরসরাই স্টেশন সড়কটি। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে রেল স্টেশন ছাড়া ও রয়েছে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন এবং উপজেলার একমাত্র সরকারি খাদ্য গোডাউন।

এছাড়া বিসিক সংযোগসহ বদ্ধভূমি স্মৃতি সৌধও রয়েছে এ সড়কে। একটু পরই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ।

কিন্তু সড়কের মহাসড়ক অংশ পার হলে একশ’ গজ পেরুলেই প্রথম ব্রিজটি ধসে গিয়ে অজ্ঞাত কারণে অন্তত ৩-৪ ফুট দেবে ঢালু হয়ে গেছে।

আবার একপাশের মাটি ধসে সৃষ্টি হয়েছে গর্তের। অথচ মীরসরাই থানা এলাকায় আগুন লাগলেই এ সড়কটি দিয়েই দ্রুত বেরুতে হয় ফায়ার সার্ভিস গাড়িগুলোকে। আবার যে কোনো ভালো মন্দ কর্মকাণ্ডে গোডাউনের চাল-গম নিত্য আনা নেয়া করতে হয় এই সড়ক দিয়েই। গত বৃহস্পতিবার বিকেলে এ সড়কে চলাচলকারী মীর হোসেন (৫৪) বলেন ব্রিজটি এতোটাই ঝুঁকিপূর্ণ যে কোনো রিকশা ও ঝুঁকি নিয়ে চলছে। অন্য ভারী যানবাহন তো চলাচল বন্ধই ।

তিনি বলেন উপজাতী পাড়ায় সবাই সহ, কয়েকটি গ্রাম ও দুটি স্কুলের শিক্ষার্থীরা কোনভাবে চলাচল করতে পারছে হেটে বা রিকশায়। অন্য ভারী যান বিসিক রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এতে বিসিকের রাস্তাটি নষ্ট হয়ে গেলে আর বিকল্প পথও থাকবে না। এ বিষয়ে মীরসরাইয়ের উপজেলা প্রকৌশলী দিদারুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন পুরো বিষয়টি আমরা অবহিত এবং আমি নিজে সরেজমিনে গিয়ে ব্রিজটি পরিদর্শন করে এসেছি। এ ব্রিজটি যথেষ্ট গুরুত্ব বহন করে বলে এটি দ্রুত সংস্কারের প্রস্তাবনা ও ইতোমধ্যে দেয়া হয়েছে। আশা করছি আমরা যথাশীঘ্রই এর সংস্কারের কাজও শুরু করতে পারবো।

সম্প্রতি