সালিসি বৈঠকে সিরাজগঞ্জে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল বুধবার রাতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত হারান আলী শেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকেলে বোন জামাইয়ের বাড়ি খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে শালিসি বৈঠক বসে। বৈঠক শেষের দিকে বোন জামাই পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিত হামলা করে। হামলায় আমি, আামার পিতা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগিনা আলামিন ও আমার বোন শাপলা খাতুন আহত হই। গুরুতর আহত আমার পিতা হারান আলী শেখকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, নিহতের মেয়ে ও মেয়ে জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠক শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করে। রাতে থানায় গিয়ে অভিযোগ করে এসেছি।
সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা