সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় নোয়াখালীর বেগমগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই ডিসেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সুগন্ধা কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে ও বেগমগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
তিনি তার বক্তব্যে বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশ ও জাতির জন্য একান্ত প্রয়োজন, তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম