image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নীলফামারীতে মাদকসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ বাহিনী অভিযানে মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে এ অভিযান চালানো হয়।

কিশোরগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প জানায়, স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ আসছিল। গোপন সূত্রে তথ্যে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের সুপারি বাগান এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক ও জিয়ারুলে ছেলে নজিবুল ইসলামের বাড়ীঘর তল্লাশি করে, ১০০ পিচ ট্যাপেন্ডাল ট্যাবলেট, ২টি বাটন ফোন, নগত ৪০০০ টাকা উদ্ধার করা হয়। তারা এলাকায় একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছেন। সেখানে প্রকাশ্যে ট্যাপেন্ডল ট্যাবলেট বিক্রি করা হচ্ছিল। কিশোরগঞ্জ থানার তদন্ত ওসি আব্দুল কুদ্দুস জানান যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নিয়মিত মাদক মামলায় সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» তিস্তা-ব্রহ্মপুত্রের চরে গো-খাদ্যের তীব্র সংকট : বিপাকে লাখো খামারি

সম্প্রতি