image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজধানীতে বাসে তল্লাশি: ২টি পিস্তল ও ২১ রাউন্ড গুলিসহ ১ জন গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দ্ইুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আজগর আলী ওরফে ভোলা।

গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকায় ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গতকাল দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় গোলচত্বরে যাত্রীবাহী বাসে অস্ত্রধারী ব্যক্তি প্রবেশ করেছে, এমন তথ্যের ভিত্তিতে ডিবি ওৎ পেতে থেকে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বাসটি থামিয়ে ভেতরে ঢুকে যাত্রী আজগর আলীর দেহ তল্লাশি করে দুইটি পিস্তল, ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে ও সাভার থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবির ডিসি তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» তিস্তা-ব্রহ্মপুত্রের চরে গো-খাদ্যের তীব্র সংকট : বিপাকে লাখো খামারি

সম্প্রতি