বেনাপোলে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত এক জুট মিল শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম তাহেরা খাতুন (২৭)। শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাহেরা খাতুন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। তিনি শার্শা উপজেলার আফিল জুট মিলের কর্মচারী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কাজ শেষে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তাহেরা খাতুন। বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ২২ নম্বর গোডাউনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সোহাগ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাহেরা খাতুন রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আন্তর্জাতিক: ইরাকে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন হামলা
জাতীয়: ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর