পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সেভেন ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) সকাল ৭টার দিকে কুয়াকাটাগামী নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। সে মাছ ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জাতীয়: ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর