image

লৌহজংয়ে বিএনপির উঠান বৈঠক

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার যশলদিয়া পুনর্বাসন বাজারে প্রজেক্টবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-আমীন খানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড সভাপতি নিশাদ গাজী, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মিলন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবু সালাম খান, রাসেল হাওলাদার, আমীর মাঝি, মনির আকন, নুরুল আমীন বুলেট, শফিউল আলম বিপু, সেলিম খান, মো. জাকির, আজিম শেখ, শাহজাহান পাঠান, মো. রমিজ শেখ, মো. আলী খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি