চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ অভিযান চালায় র্যাব সস্যরা। গতকাল শনিবার র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশের লিচু বাগানের ভিতর ২টি প্লাষ্টিকের ব্যাগ পড়ে আছে। এ তথ্য পাওয়ার পর র্যাব-৫ ক্যাম্পের র্যাবের একটি দল গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি ব্যাগ পায়।
উক্ত ব্যাগে রক্ষিত পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাউডার সাদৃশ্য গুড়া পদার্থ, ৮৫৫ গ্রাম ককটেল তৈরীর কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ২টি লাল রংয়ের কসটেপ, ১২টি জর্দার কৌটা ও ৬টি গ্যাস লাইটার আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাদেশ: কুষ্টিয়ায় সব ধরনের সবজির দাম কমেছে