image
নারায়ণগঞ্জ : সোনারগাঁ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ও অগ্নিবীনা কিন্ডারগার্টেনের আয়োজনে পিঠা উৎসব -সংবাদ

সোনারগাঁয়ে শীতকালীন পিঠা উৎসব

সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীনা কিন্ডারগার্টেনের যৌথ আয়োজনে গত শুক্রবার সকালে পৌর ভবনাথপুর এলাকায় সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই পিঠা উৎসব করা হয়।

সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অ্যাড. মাসুম সরকারের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দপ্তর সম্পাদক ড. আজগর আলী, সাবেক মেজর মো. নাসির উদ্দীন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, ব্যাংকার মতিউর রহমান। আরো উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আলী, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, আল আমীন তুষার, মাহবুবুল ইসলাম সুমন, সোনারগাঁও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আহাম্মেদ হোসেন, ঈশাখাঁ একাদশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, অগ্নিবীনা কিন্ডারগার্টেনের প্রধান শেফালী আক্তার, শিক্ষক মশিউর রহমান, সাংবাদিক খায়রুল আলম খোকন, মনির হোসেনসহ সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীনা কিন্ডারগার্টেনের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীনা কিন্ডারগার্টেনের কর্মকর্তারা জানান পিঠা উৎসব হচ্ছে বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব। ঐতিহ্যকে স্মরণে রাখতে ও হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। প্রতি বছর এমন উৎসবের আয়োজন করা হবে জানিয়ে তারা বলেন এবার উৎসবে ভাপা, চিতই, পুলি, পাটিশাপটাসহ ৪৮ রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি