image

চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি

সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট করছে শ্রমিক-কর্মচারীরা। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।

জানা যায়, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার পর মধ্যরাতে ওই এলাকায় সভা-সমাবেশ এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এ নিষেধাজ্ঞা আরোপ করে।

এদিকে সরেজমিনে দেখা যায়, কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে খোলা পণ্য ও কনটেইনার ওঠানো-নামানো সকাল থেকে বন্ধ রয়েছে। এ ছাড়া বন্দরে পণ্য ডেলিভারির জন্য বিভিন্ন ধরনের কাভার্ডভ্যান, লরি, ট্রেলার প্রবেশ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, এনসিটি পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রবিবার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শনিবারও কর্মবিরতির কারণে বন্দর পরিচালনা কার্যক্রমে অচলাবস্থার তৈরি হয়েছিল।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি