image
চুয়াডাঙ্গা : ইব্রাহিমপুর কুলবিলা সংযোগবিহীন সেতু -সংবাদ

সেতু আছে সংযোগ সড়ক নেই, দুর্ভোগে মানুষ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর কুলবিলা নামক স্থানে সংযোগ সড়ক না থাকায় জনসাধারনের চলাচলের উপকারেই আসছে না নির্মিত সেতুটি। ১৮মিটার দৈর্ঘ ৭ দশমিক৩ মিটার প্রস্থ সেতু নির্মান চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত হালকা- ভারী যানবাহনসহ বিভিন্ন ধরনের যান চলাচল করে। এই সড়ক দিয়ে আলুকদিয়া হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও হাটকালুগন্জ ভায়া দর্শনা-যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে সাধারণ মানুষ ও পণ্যবাহী যানবাহন।

দামুড়হুদা উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা গেছে, এক কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর-কুলবিলা নামক স্থানে সেতু নির্মান করা হয়েছে। সেতুটির নির্মান করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অন্য পূর্ণা ইন্টারপ্রাইজ। কাজের কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষ হয় ২ ফেব্রুয়ারি ২০২৪সালে। সেতুর মূল নির্মাণকাজ সম্পন্ন করলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। এই পথে চলাচলকারি এলাকার সাধারন জনগনকে সেতুর পাশ দিয়ে অপ্রস্তত বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে ওই সড়ক ব্যবহারকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই গ্রামের নাসির উদ্দীন বলেন, ওই সড়ক দিয়ে এলাকার লোকজন ও ভারী যানবাহনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে সেতুর কাজ শেষ হলেও তা কোন কাজে

আসছে না। সেতুর দুই মুখের সংযোগ সড়ক নির্মান না হওয়ার পাশের বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মেইন সড়ক অনেক নিচু হওয়ায় বিকল্প সড়ক দিয়ে যাতায়াতের সময় প্রায় দুর্ঘটনা ঘটছে। এছাড়া অনেক ভারি যানবাহন ৩/৪ কিলোমিটার ঘুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে উঠছেন। এতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন।

একই গ্রামের আব্দুল মান্নান মানা বলেন, আমাদের অনেক রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে আর কিছু দিনপর মাঠের ফসল উঠা শুরু হবে। সংযোগ সড়ক না হলে মাঠের ফসল তোলা নিয়ে সমস্যায় পড়তে হবে।২-৩ মাইল রাস্তা ঘুরে আলুকদিয়া মোড় হয়ে ফসল আনতে হবে। বর্ষা মৌসুম শুরু হলে পাশের বিকল্প সড়ক ডুবে গেলে চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে ঠিকাদার সোহরার হোসেন বলেন, দ্রুত সময়েরমধ্যে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।

দামুড়হুদা উপজেলা প্রকৌশলী খালিদ হাসান বলেন, ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সংযোগ সড়কের কাজ সম্পন্ন হবে। না হলে ঠিকাদারে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি