শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এ ছাড়া ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলা দায়েরের পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠের একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিত-া শুরু হয়।