image

কাল খুলনা যাবেন তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথি খুলনা যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

এদিকে, সমাবেশকে ঘিরে জেলা ও মহানগর মিলে প্রায় ৭-৮ লাখ মানুষ উপস্থিতি আশার করছেন দলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, সমাবেশ ঘিরে খুলনার খালিশপুরে প্রভাতী বিদ্যালয় মাঠে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। মঞ্চের সামনের দিকে বাঁশ দিয়ে ঘিরে ভেতরে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা দিতে মাঠে রয়েছে পুলিশ।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রায় ৮ লাখ মানুষের উপস্থিতি টার্গেট নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি