ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আমতলী উপজেলায় ৬৫টি ভোট কেন্দ্র রয়েছে। এ ভোটকেন্দ্রের মধ্যে ১৮টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বরগুনা-১ আসন (আমতলী-তালতলী- বরগুনা সদর) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন ভোটার। এ ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাচন অফিস ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৫টি ভোটকেন্দ্র স্থাপন করেছেন। ৬৫টি ভোটকেন্দ্র ৪০০ ভোটকক্ষ রয়েছে। এ ভোটকেন্দ্রের মধ্য ১৮টি ঝুঁকিপুর্ণ। আবার ১৮টির মধ্যে ৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট গ্রহণের লক্ষে নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধীনে নৌ-বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার কাজ করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দ্রুত যেতে সড়ক সংস্কার করা হচ্ছে। ৬৫ কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরার আওতায়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলার সকল ভোটকেন্দ্রেই পাঁচ স্তুরের নিরাপত্তা থাকবে তারপরও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রেগুলোতে আলাদা পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন শতভাগ সুষ্ঠু নির্বাচনে সরকার কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ নির্বাচনে অনিয়মের কোন সুযোগ নেই।