‘বাঙালিয়ানায় সাজবো সাজ, পিঠা উৎসবে মাতব আজ’- এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে এই পিঠা উৎসবের আয়োজন করে ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ২৮টি স্টলে ২৫ প্রকারে বাহারী পিঠা নিয়ে অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসব। ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াকিল হাসানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার স্বপন মালাকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুলটির পরিচালক আবু হাতেম ও আব্দুল মান্নান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে তৈরি ২৫ প্রকার বাহারি রকমের পিঠা নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহন করেন। উৎসবে ২৮টি স্টলে বিভিন্ন প্রকার পিঠা ঘুরে দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকরা ও বিভিন্ন পেশার মানুষ। প্রতি বছর এমন আয়োজন গ্রাম বাংরার ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে।