image
ছবিঃ সংগৃহীত

বাঘারপাড়ায় যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার

প্রতিনিধি, যশোর

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৪টি বিদেশি পিস্তল, ৩৭ রাউন্ড গোলাবারুদ, ২টি ওয়্যারলেস সেট, ড্রাম ও স্টিল ট্রাঙ্কে লুকানো অবস্থায় ১০টি গ্রেনেড সদৃশ বস্তু এবং বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা।

পুলিশ সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দাড়িহাগড়া পূর্বপাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। অভিযান শেষে রাত ১২টার পর সেনাবাহিনীর পক্ষ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

সূত্র জানিয়েছে, অভিযানে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮)। তিনি দড়িআগ্রা গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে রায়হান পালিয়ে যায়। তার বসতঘর থেকেই এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দল কর্তৃক নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ও বিস্ফোরক জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারত।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাতক রায়হান মোল্লাকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

» চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

» দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদদের অংশগ্রহণে রাউজানে ম্যারাথন অনুষ্ঠিত

» ৮শ শিক্ষার্থী নিয়ে তারুণ্য ফাউন্ডেশনের স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত

সম্প্রতি