৮শ শিক্ষার্থী নিয়ে তারুণ্য ফাউন্ডেশনের স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে ২৫টি উচ্চ বিদ্যালয়ের ৮শ শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই শিক্ষার্থীদের হাতে কলমে রক্তের গ্রুপিং, রক্তচাপ পরীক্ষা, ডায়বেটিস সচেতনতা, হিট স্টোক প্রতিরোধ শিখানো হয়।

তারুণ্য ফাউন্ডেশন গতকাল শনিবার সকাল ১০টায় বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রিফাত রানার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সানজাদ রয়েল সাগর প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তারুণ্য ফাউন্ডেশনের সহকারী পরিচালক আল রাকিব উল হাসান, ম্যানেজার নাজিয়াত। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কুইজের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন রাজশাহীর বাংলা বর্ণমালা, ডেভিড ম্যাথ, মুমিন সাহারিয়ার ফিজিক্স, কুইক ইমিগ্রেশন কনসালটেন্ট ও বদলগাছীর রান্নাঘরসহ আরও অনেক স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান।

পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক নাটক পরিবেশন করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

» চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

» দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদদের অংশগ্রহণে রাউজানে ম্যারাথন অনুষ্ঠিত

সম্প্রতি