সুস্থ, মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনের লক্ষে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়ে গেল ম্যারাথন। গতকাল শনিবার অনুষ্ঠিত এই ম্যারাথনে দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫০ জন যুবক অংশগ্রহণ করেন। ‘রান ফর ক্লিন রিভার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ৭টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রায় ১০ কিলোমিটারের দৌঁড় শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট কর্ণফুলীর পাড়ে শেষ হয়। পরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপপরিচালক (জন সংযোগ) কর্মকতা মো. ফজলুল রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন, আমির হামজা, চুয়েটের ফিজিক্যাল ইন্সট্রাকটর জুলহাজ উদ্দিন। কর্ণফুলী নদীর পাড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করেন ইউলিসিস ট্রাভেল অ্যান্ড স্পোর্টস সেখানে মিজানুর ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ব্যাংকার আয়ুব খান, চুয়েটের কর্মকতা নুর উদ্দিনসহ প্রমুখ। পরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেন অতিথিরা।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৫
আন্তর্জাতিক: রাফা সীমান্ত দুই বছর পর ক্রসিং খুলে দিলো ইসরায়েল