image
কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘মীযান জামাত’ এর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় -সংবাদ

মুরাদনগরে বৃত্তি পরীক্ষার সফলতা কামনায় দোয়া

প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা মাদরাসা ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘মীযান জামাত’ এর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) সকালে উম্মেহানী মহিলা মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামপুর মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা হুমায়ূনের পরিচালনার মোনাজাতে পরীক্ষার সার্বিক সাফল্য ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, নারী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ২০২৫ সালেও ‘মীযান জামাত’ এর শিক্ষার্থীরা প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশ নিয়েছিল, যেখানে ৩০ জন শিক্ষার্থী বিশেষ কৃতিত্ব অর্জন করে। ধারাবাহিকতা বজায় রেখে এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার ২১টি মাদরাসা থেকে ১৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

মাওলানা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপজেলার বরেণ্য উলামায়ে কেরাম ও মাদরাসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মানসুর কবীর, মাওলানা আবুল হাসান, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আবদুল আজিজ, মাওলানা আবু মুছা, মাওলানা কামাল উদ্দিন, হাফেজ ওমর ফারুক, মাওলানা সোলাইমান ও মাওলানা আবদুল্লাহসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের শিক্ষা-উদ্যোগ উপজেলার নারী শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

» চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

সম্প্রতি