ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা গতকাল শনিবার বিকেলে চাটখিলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে তার দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি আগামী নির্বাচন সুষ্ঠ, অবাধ অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিবর্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের পক্ষ থেকে চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, চাটখিল প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত সংবাদকর্মীরা সততার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সভায় চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতসহ প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর আসফিয়া, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট মোহাইমিন এবং লেফটেন্যান্ট হোমায়রা।
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি
বিজ্ঞান ও প্রযুক্তি: রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি উন্মোচিত
সারাদেশ: শ্রীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ, জরিমানা