ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)

ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করেছে। এই উপলক্ষে গতকাল শনিবার দুপুরে সোনাইমুড়ী সরকারি কলেজ মিলনায়তনে এক সভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবু ইউছুফ।

সভায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী সমাজ সেবা অফিসার মো. এমরান হোসেন, শিক্ষক মাওলানা তৈয়ব উল্যাহ ও আব্দুল মান্নান প্রমুখ। সভা শেষে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ৪৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মহসিন উদ্দিন আশিক।

‘সারাদেশ’ : আরও খবর

» চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

সম্প্রতি