image
ছবিঃ সংগৃহীত

মোহনগঞ্জে বিদ্যালয়ের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির ৩৭তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুব হাসান শাহীন (যুগ্ম সচিব), সদস্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

গতকাল শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় দিবসে ও বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলা,জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গৌরবোজ্জ্বল সফলতা লাভ করে আসছে। ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ ২০১২ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম অর্জনকারী এস.এম সাব্বির শেখ ১০ম শ্রেণী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে ১ম জান্নাতুল ফেরদৌস মীম, ২০২৫ সালে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে ১ম বিভাগীয় পর্যায়ে ৩য় অর্জন করে নগদ এক লক্ষ টাকা পুরস্কার, ৫৪ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়-২০২৬ এ ভলিবল খেলায় উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে রানার্স-আপ অর্জন করে। শিক্ষক অপ্রতুলতা থাকা সত্ত্বেও বর্তমান শিক্ষকদের প্রচেষ্টায় বিগত তিন বছরের এসএসসি পরীক্ষায় অর্জন। ২০২৩ সালে ৯১.৬৯,২০২৪ সালে ৮৭.৭৬,২০২৫ সালে ৭১,৪৮।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেন খাতুন, অনুষ্ঠান উপস্থাপন করেন আব্দুল্লাহ আল মুজাহিদ, আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবকসহ সুধীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব মাহবুব হাসান শাহীন বলেন, ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকলে প্রকৃত শিক্ষা লাভ হবে না, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান, নাটিকাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে। অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহ দেন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিক ঈর্ষণীয় সাফল্যের দিক তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও ভালো ফলাফলের এ ধারা অব্যাহত থাকবে এবং একদিন এ প্রতিষ্ঠান সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

» চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

সম্প্রতি