বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে প্রকাশ্য দিবালোকে একটি মাছের ঘেরে হামলা চালিয়ে মাছ লুটপাটের পাশাপাশি ঘেরপাড়ের নারকেল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক মো. হুমায়ুন কবির শনিবার মোড়েলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কিসমত বৌলপুর এলাকার হুমাউন কবির বসতবাড়ির নিকটবর্তী জমিতে দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাছের ঘের পরিচালনা করে আসছেন। ঘেরের চারপাশে তিনি নারিকেলসহ বিভিন্ন গাছ রোপণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে ছিলেন। যদিও ঘেরের ওই জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে পূর্ব-বিরোধ চলছিল। এ বিষয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি মামলা (মিস ৬৯২/২৫, মোরেলগঞ্জ) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। অথচ আদালতের মামলার বিষয়টি উপেক্ষা করে প্রতিপক্ষরা গত বৃহস্পতিবার দুপুরের দিকে সাখাওয়াত সিকদার, বিলকিস বেগম, নিখিল ঢালী, লোকমান মুন্সী, রিপন আরিন্দা, সমর আরিন্দাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে মৎস্য ঘেরে প্রবেশ করে। এরা ঘের থেকে গলদা চিংড়ি ও ঘেরের পাড়ের নারকেলগাছ থেকে ৫ শতাধিক নারকেল লুট করে নিয়ে যায়। ঘের মালিক হুমাউন কবির আশঙ্কা প্রকাশ করে জানান, বিবাদীরা দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায় যে কোনো সময় বড় ধরনের সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তিনি মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহামুদুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অর্থ-বাণিজ্য: কর্মবিরতির দ্বিতীয় দিন, অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে
অর্থ-বাণিজ্য: তিন দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো শুরু
অর্থ-বাণিজ্য: শেষ হলো বাণিজ্য মেলা, রপ্তানি আদেশ এলো ২২৪ কোটি টাকার
অর্থ-বাণিজ্য: দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেয়ার বিষয়ে সতর্ক করেছে আইএমএফ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি
বিজ্ঞান ও প্রযুক্তি: রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি উন্মোচিত