image
ছবিঃ সংগৃহীত

শ্রীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ, জরিমানা

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে স্থাপিত করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে স্থাপিত ৫টি করাতকল জব্দ করাসহ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদুল ইসলাম।

গত বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটাধীন টেপিরবাড়ি মৌজায় এ অভিযান চালানো হয়। এসময় উপজেলা রেঞ্জ অফিসার মোখলেছুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলা রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান জানান, সাতখামাইর বিটে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫টি করাতকল জব্দ করে। এ সময় প্রত্যেক করাতকলের মালিককে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে আসে বনবিভাগ। শ্রীপুর রেঞ্জের সব বিটে অবৈধ করাতকলে অভিযান অব্যহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

» চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

সম্প্রতি