image
পলাশ (নরসিংদী) : চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তীকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন -সংবাদ

পলাশে মনি চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

পলাশের চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তীকে (৪২) হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। গতকাল শনিবার চরসিন্দুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, নিহতের পরিবারের স্বজন, এলাকাবাসী, বন্ধু মহলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকান্ডের ২৬ দিন পার হলেও এখনও হত্যার রহস্য উন্মোচন হয়নি। উদ্ধার হয়নি ব্যবহৃত অস্ত্র। আর এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জন গ্রেপ্তার হলেও মূল রহস্য এখনও উদ্ঘাটন হয়নি বলে দাবি পরিবারের। দীর্ঘ দিনেও হত্যার রহস্য উন্মোচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দ্রুত সুষ্ঠু তদন্ত করে মনি হত্যাকা-ের মূল রহস্য উন্মোচন করে জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করা হয় মানববন্ধনে।

মানববন্ধনে নিহত মনি চক্রবর্তীর বাবা মদন মোহন চক্রবর্তী জানান, মনি আমার বড় ছেলে। সে বিদেশ থেকে দেশে এসে আমার সঙ্গে ব্যবসায়ে সহযোগিতা করত। ঘটনার রাতে ৮টায় দোকান বন্ধ করে দুজনেই বেরিয়ে যাই। সে সুলতানপুরের বাড়িতে খরগোশের খাবার দিতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে মারা যায়। আমরা তার হত্যার বিচার দাবি করছি।

মনি চক্রবর্তীর স্ত্রী অন্তরা চক্রবর্তী জানায়, বৈবাহিক জীবনে কোনোদিন দেখিনি কারো সঙ্গে মুখ খারাপ করে কথা বলতে। সে স্বপরিবারে আবার বিদেশে চলে যাওয়ার জন্য দেশের ব্যবসায় গুচিয়ে আসছিল। এই মুহূর্তে এমন একটি হত্যাকা- মেনে নিতে কস্ট হয়।

এই অবস্থায় আমি বিধবা হলাম, দুটি সন্তান বাবা হারা হলো। এখন আমাদের কি উপায় হবে। আমি এই ঘটনার মুল রহস্য উদ্ঘাটন হোক, এমনটাই দাবি করা হয়।

গত ৫ জানুয়ারি রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের হাতে খুন হয় মনি চক্রবর্তী।

‘সারাদেশ’ : আরও খবর

» ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

» চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

সম্প্রতি