আজ সোমবার(২ ফেব্রুয়ারি) সকাল থেকে তৃতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া বন্ধের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি।
এতে, এদিন বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে অচলাবস্থা।
এদিকে, সরেজমিনে দেখা গেছে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বন্দরের গেইটগুলো খোলা। গাড়ি প্রবেশ করছে না, বেরও হচ্ছে না। অলস সময় কাটাচ্ছেন বন্দরের নিরাপত্তা রক্ষী ও পুলিশ সদস্যরা।
অন্যদিকে, বন্দরে তিন দিন আট ঘণ্টা করে অচলাবস্থা তৈরি হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি উচ্চ আদালতে এ সংক্রান্ত রিট খারিজ হওয়ায় সরকার ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়ার পথ খুলে। একই দিন এনসিটি ইজারা দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বিএনপির শ্রমিক সংগঠন।
রাজনীতি: ২২ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে নাটকীয়তা: লাগাতার উঠানামা
নগর-মহানগর: হাতিরঝিলে পিকআপের ধাক্কায় নিহত ১
অর্থ-বাণিজ্য: ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম