সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনি জনসভার ধারাবাহিকতার অংশ হিসেবে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে হচ্ছে নির্বাচনি জনসভা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভা আছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রভাতী স্কুল মাঠ ও আশপাশের এলাকায় জনসমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে খুলনা মহানগরীসহ আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। বাদ্যযন্ত্রের তালে তালে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সমাবেশে বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের আব্দুর রউফ, সাতক্ষীরা-৪ আসনের ড. মনিরুজ্জামান, বাগেরহাট-৩ আসনের ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে, বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকির হোসেন, খুলনা-৫ আসনের আলী আসগর লবি, খুলনা-৪ আসনের আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনের নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিএনপির পরিকল্পনাও জানান তারা।