image
ছবিঃ সংগৃহীত

‘বিএমইউর বহির্বিভাগে অনলাইন টিকিটের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা শুরু’

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে গতকাল রোববার অনলাইন টিকিটের মাধ্যমে দুই হাজার তিনশ পঞ্চান্ন জন রোগী চিকিৎসাসেবা দেয়া হয়েছে। বিএমইউর বহির্বিভাগ ১ এবং বহির্বিভাগ ২ এ রোগীরা এই চিকিৎসাসেবা গ্রহণ করেন। ভার্সিটির পরিচালক (আইসিটি সেল) ডা. একেএম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোগীরা বিএমইউর ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এই সুবিধা নিতে পারছেন। এতে রোগীদেরকে লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকিট ক্রয় করার প্রয়োজন হচ্ছে না। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে।

সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর ডা. মো. শাহিনুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে ১০ দফা দাবি আদায়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

» দোহারে জাল নোটসহ আটক ১

» চাটখিলে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সম্প্রতি