image
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১২টি বালতিতে রাখা বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ধারালো অস্ত্রও।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (ভোররাত) নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকায় একটি বাড়িতে ককটেল মজুদ থাকার গোপন তথ্যের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পেদা মসজিদের বারান্দাঘরসহ খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার বাড়ি থেকে ১২টি বালতিতে রাখা মোট ৯৫টি ককটেল উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে টেটা, রামদাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। অভিযানে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮) নামে তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ককটেল, অস্ত্র ও আটক ব্যক্তিদের নিয়ে সকাল ৮টার দিকে নড়িয়া থানায় আসেন উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার।

নড়িয়া থানা পুলিশ জানায়, এর আগেও ওই এলাকা থেকে একাধিকবার ককটেল উদ্ধার করা হয়েছে। গত বছর আগস্ট মাসে একই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। এছাড়া চলতি মাসের ৮ জানুয়ারি পার্শ্ববর্তী জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ককটেল বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত তিন দিনে নড়িয়া উপজেলার আরও তিনটি স্থান থেকে মোট ২২টি ককটেল উদ্ধার করা হয়েছে।

নড়িয়া থানার উপপরিদশক অখিল চন্দ্র সরকার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে ১০ দফা দাবি আদায়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

» দোহারে জাল নোটসহ আটক ১

সম্প্রতি