বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১ টায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশি এলাকায় ফারুক উকিল (৪৫) নামের এক ব্যক্তিকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। প্রায় তিন মাস আগে তাকে একটি মাদক মামলায় পুলিশ আটক করে। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: সরকারি ব্যাংক ঋণ দিতে পারলেও আদায় করতে পারে না: গভর্নর
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প
বিজ্ঞান ও প্রযুক্তি: বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ অনুষ্ঠিত