কক্সবাজারের চকরিয়ায় একটি বাণিজ্যিক মার্কেটের নির্মাণাধিন তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) দুপুর বারোটার দিকে উপজেলার খুটাখালী বাজারে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩), একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) সকালে খুটাখালী বাজারে একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করছিলেন ৩ জন নির্মাণশ্রমিক। ওই ভবনের একেবারে লাগোয়া ১১ হাজার ভোল্ডের একটি বৈদ্যুতিক লাইন গেছে।
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন
অর্থ-বাণিজ্য: দেশে ডিজিটাল লেনদেন করেন ৩৪ শতাংশ মানুষ: বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: সরকারি ব্যাংক ঋণ দিতে পারলেও আদায় করতে পারে না: গভর্নর
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প
বিজ্ঞান ও প্রযুক্তি: বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ অনুষ্ঠিত