ঢাকার দোহার উপজেলায় জাল নোট দিয়ে কেনাকাটা করতে গিয়ে মিন্টু বেপারী নামে এক ব্যক্তি আটক হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার জয়পাড়া পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। আটক মিন্টু বেপারী বরিশাল জেলার মুলাদিয়া উপজেলার ছবিপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার জয়পাড়া পূর্ব বাজারে মিন্টু বেপারী নামে ওই ব্যক্তি কয়েকটি দোকান থেকে কেনাকাটা করেন। একপর্যায়ে একটি ফুলের দোকানে টাকা দিলে দোকানদার সেই টাকা জাল নোট বলে সন্দেহ হয়। মিন্টু বেপারীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হতে থাকে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজ হেফাজতে নেয়। এ সময় পুলিশ তার কাছ থেকে তিনটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। দোহার থানা পুলিশের এসআই মো. ইমন জাল নোটসহ মিন্টু বেপারীকে আটক করে থানায় নিয়ে যায়।
অর্থ-বাণিজ্য: সরকারি ব্যাংক ঋণ দিতে পারলেও আদায় করতে পারে না: গভর্নর
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প
বিজ্ঞান ও প্রযুক্তি: বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ অনুষ্ঠিত