image
ছবিঃ সংগৃহীত

পোরশায় মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিককে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় আবু বক্কার সিদ্দিক (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। তিনি ৪নং গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বালিয়াচান্দা গ্রামের মৃত আজিমদ্দিনের ছেলে। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে স্থানীয় কবর স্থানে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়। আবু বক্কার সিদ্দিক রবিবার দুপুরে অসুস্থতার কারণে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, মুক্তিযোদ্ধা ইব্রাহীম মন্ডল, তাইজুল ইসলামসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প