image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত একটি টেম্পুর সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শফিউর রহমান সুজন (৪০) এবং ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত ৯টার দিকে হামিদপুর এলাকায় একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিএনজি চালিত একটি টেম্পু ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। স্থানীয়রা দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি