ঢাকার দোহার উপজেলায় ধানক্ষেত থেকে রাজু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরপুরুলিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে রাজুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজু পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা খালপাড় এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
দোহার থানার মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল-মামুন জানান, রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরপুরুলিয়া এলাকার একটি ধানক্ষেতে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে যুবকের পরিচয় না পাওয়া গেলেও ঘণ্টাখাানেক পরে তার পরিচয় শনাক্ত হয়।
নিহতের ভাই রবিন পরিচয় নিশ্চিত করে জানান, দীর্ঘ ১২ বছর ধরে তার ভাই রাজু মানুসিকভাবে অসুস্থ ও মৃগি রোগে আক্রান্ত ছিলেন। তার আরেক ভাই মৈনট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসের চালকের সহকারী ছিলেন। সে সুবাদে ভাইয়ের সঙ্গে সে প্রায়ই মৈনটঘাটে এসে একা একা ঘুরে বেড়াতো। শনিবার রাত থেকেই রাজু নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন