বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ৫১টি শক্তিপীঠের অন্যতম শ্রী শ্রী মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। গতকাল রবিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন ভক্তরা। প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবের আয়োজন করা হয়।
জানাযায় পাপ মোচন ও পুণ্যলাভের আশায় সূর্যোদয়ের পর থেকেই মন্দিরের শাঁখারি পুকুরে পুণ্যস্নান ও বিশেষ পূজায় অংশ নেন হাজারো ভক্ত। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ঢল নামে। মন্দির চত্বরে বসা মেলায় দই-মিষ্টি, চিড়া-মুড়কি ও পূজার সামগ্রীর দোকানগুলোতে ছিল জমজমাট বেচাকেনা। মিষ্টি ব্যবসায়ী রমেশ সাহা জানান, একদিনের এই মেলায় প্রায় ১০০ মণ দই এবং ১৫০ থেকে ২০০ মণ মিষ্টি বিক্রি হয়। তবে শাঁখা বিক্রেতা সুমতি রাণী হালদার ও মন্দির কমিটির তত্ত্বাবধায়ক অপূর্ব চক্রবর্তী জানান, বিগত বছরের তুলনায় এবার ভক্তসমাগম ও কেনাকাটা কিছুটা কম হয়েছে। নাটোরের সিংড়া থেকে আসা সুকুমার রায় ও স্থানীয় ভক্ত অসীম সরকার জানান, পূর্বপুরুষের আমল থেকে তারা এই উৎসবে আসছেন। মনোবাসনা পূরণ ও পুণ্যলাভের আশায় তারা সপরিবারে এখানে সমবেত হন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মাঘী পূর্ণিমা উৎসব সুষ্ঠু ও নির্বিঘœ করতে মন্দির এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন