image

সাটুরিয়ায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া নন গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল রোববার সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ গেইট সংলগ্ন বালিয়াটি- মানিকগঞ্জ সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বক্তারা নবম জাতীয় বেতন স্কেল নির্বাচনের আগেই প্রজ্ঞাপন প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু রাহাত, সাধারণ সম্পাদক মো. সবুজ হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম, সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মো. আব্দুল মালেকসহ সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, বিআরডিবি, দারিদ্র বিমোচন অফিস, সমাজ সেবা অফিস, হিসাব রক্ষণ অফিস, মাধ্যমিক শিক্ষা ও শিক্ষা অফিস, যুব উন্নয়ন, সমবায়, পিআইও অফিস, এলজিইডিসহ বিভিন্ন দপ্তরের তিন শতাধিক কর্মচারীরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি