image
হোমনা (কুমিল্লা) : নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার -সংবাদ

আমরাই দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলবো: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

প্রতিনিধি হোমনা (কুমিল্লা)

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান আল্লাহ যদি সাহায্য করেন আর জনগণের ভালোবাসা যদি আমরা পাই; তাহলে আমরাই দুর্নীতিমুক্ত, করাপশন ফ্রি ইকোনমিক, করাপশন ফ্রি স্ট্যাটকে আমরা গড়ে তুলব।

গত ৩১ জানুয়ারি শনিবার রাত ৮টায় তিতাসের গাজীপুর কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজনে জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, পরিবর্তন চাই- নতুন বাংলাদেশ আমরা চাই। নতুন বাংলাদেশ কী, স্বাধীনতার ৫৪-৫৫ বছর, যারা দেশ চালিয়েছে তারা নয়, নতুন স্বচ্ছ-পরিচ্ছন্ন-দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ নির্মাণের প্রতিজ্ঞাবদ্ধ তরুনদের মুক্তিযুদ্ধের চেনতা-জুলাই এর চেতনা-ইসলামী চেনতা সমন্বিত শক্তি দিয়ে আমরা এর পরিবর্তন আনতে চাই।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের জামায়াতের মনোনীত ও ১১দলীয় দলীয় জোটের সমর্থিত এমপি পদপ্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, জামায়াত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন, জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি সাইফুল্লাহ ইসলাম শহিদসহ প্রমুখ।

তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াত নেতা মনিরুজ্জামান বাহলুল, তিতাস উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক সাঈদ আহমেদ, জামায়াত নেতা ছবির হোসেন, খেলাফত নেতা নুরুন্নবী, রাজু আহমেদ সরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. আবু সাইদ সরকার প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি