image
রাউজান (চট্টগ্রাম) : অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা -সংবাদ

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ভেকু জব্দ

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে এবং কৃষি জমি ভরাটের দায়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে উপজেলার বিনাজুরী ইউনিয়ন, পৌরসভার ৯নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ডের কুণ্ডেশ্বরীসহ পৃথক ৬টি স্থানে অভিযান চালিয়ে ৪টি ভেকু জব্দ করা হয় এবং ৪ ব্যক্তিকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে রাউজানের বিভিন্ন স্থানে নির্বিচারে পাহাড় ও কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছিল মাটিখেকোর দল।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন পাহাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রি করে চাষযোগ্য ফসলি জমি যারা উজার করে ফেলছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। ৬টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে ৪টি স্থানে মাটি কর্তনরত ৪টি ভেকু জব্দ করে ৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মাটিখেকোদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি