image
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধে আনসার মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আনসার মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। অভিযুক্তের নাম লেবু মেলেটারী ওরফে লাবু সিকদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে আনসার মিয়ার বাড়ির পাশের সজ ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মেলেটারী সেখানে গিয়ে আনসার মিয়াকে গালাগাল করে। সে সময় আনসার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আনসার মিয়াকে মারধর করে লেবু মেলেটারী।

এ সময় আনসার মাটিতে লুটিয়ে পড়ে। এরপর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাসাইল থানার (ওসি) আলমগীর কবির বলেন, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি