চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে রাউজানে সন্ত্রাস ও মাদকমুক্ত, সু শিক্ষিত পরিবেশ সৃষ্টি করবো।
যে কোন কিছুর বিনিময়ে রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। তিনি নির্বাচনী প্রচাণার অংশ হিসেবে গত সোমবার সন্ধ্যায় রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর নন্দীপাড়া শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির মাঠে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি নেতা এডভোকেট শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, পৌরসভা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা শওকত ওসমান রানা, ওমর ফারুক, শহিদুল ইসলাম, রাজীব দাশ প্রমুখ।
সারাদেশ: দশমিনায় সেনাবাহিনীর মতবিনিময় সভা