image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোরেলগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভায় নারাী পুরুষের ঢল

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নির্বাচনী জনসভায় নারী পুরুষের ঢল ধানের শীষের বিজয়ে দলীয় নেতাকর্মীরা এককাতারে। গোটা সমাবেশস্থলজুড়ে বসেছে যেন মিলন মেলা। এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবেবক্তব্যদান কালে বাগেরহাট-৪ মোরেলগঞ্জ শরণখোলা আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন মানুষের কল্যানে বাকি জীবনটা উৎসর্গ করতে চাই। অবহেলিত এ জনপদের মানুষের উন্নয়নে রাস্তাঘাট পানগুছি নদীতে ব্রিজ, সুন্দরবন কেন্দ্রিক আধুনিক পর্যটককেন্দ্র স্থাপন, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন, বেকার যুবকদের কারিগরী প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য পরিকল্পনামাফিক খামার প্রকল্প চালু করা হবে। লবনাক্ততা দূরীকরণে সুপেয় পানি সংকট সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণে প্রতিটি বাড়িতে দেয়া হবে পানির ট্যাংকি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারে দেয়া হেব ফ্যামিলি কার্ড। দেশের উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।

গত সোমবার বিকালে জিউধরা ইউনিয়নে হাজী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের মনোনীত প্রার্থী সোমনাথ দে। জিউধরার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন খানের সভাপত্বিতে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল হক বাবুল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, জেলা বিএনপি নেতা ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিউধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক খান আলতাপ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম রেজাউল করিম সোহাগসহ বিভিন্ন নেতারা। সভাটি সঞ্চালনা করেন জিউধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হাওলাদার।

সভায় প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে আরও বলেন বহিরাগত লোক এসে জমি দখল করে মৎস্য ঘের করা চলবে না। এখন থেকে প্রকৃত জমির মালিকরা নিজ নিজ জমিতে মৎস ঘের করবেন। আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে থেকে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনারা আমার জন্য নির্বাচনের বাকি ৮ দিন সময় ব্যায় করুন, আমি আপনাদের মাঝে আমার জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি